Header Ads Widget


আমাদের কথা

ডিজিটাল ল’ অ্যান্ড কনসালটেন্সি ফার্ম লিমিটেড বাংলাদেশের একটি উদীয়মান এবং প্রতিশ্রুতিশীল ব্যবসায়িক কনসালটেন্সি প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরজেএসসি (RJSC) কর্তৃক নিবন্ধিত হয়ে আমরা দেশি ও বিদেশি উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) এবং বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানসমূহকে পূর্ণাঙ্গ বিজনেস সলিউশন ও দাপ্তরিক সহায়তা প্রদান করে আসছি।
আমরা চাই একজন উদ্যোক্তার ব্যবসায়িক যাত্রাকে সহজ ও গতিশীল করতে। একটি ব্যবসা শুরু করার প্রাথমিক নিবন্ধন থেকে শুরু করে এর দীর্ঘমেয়াদী লাইসেন্সিং, ট্যাক্স-ভ্যাট কমপ্লায়েন্স এবং দাপ্তরিক নথিপত্র ব্যবস্থাপনায় আমরা শতভাগ নির্ভুল ও বিশ্বস্ত সেবা নিশ্চিত করি।
আমরা মূলত একটি মাল্টি-ডিসিপ্লিনারি কনসালটেন্সি ফার্ম হিসেবে কাজ করি। আমাদের অভিজ্ঞ টিমে রয়েছেন দক্ষ কর্পোরেট কনসালট্যান্ট, ট্যাক্স ও ভ্যাট বিশেষজ্ঞ এবং দাপ্তরিক নথিপত্র ব্যবস্থাপক। আমরা সরাসরি কোনো ওকালতি বা মামলা পরিচালনা করি না, বরং ব্যবসার শুরু থেকে প্রবৃদ্ধি পর্যন্ত প্রয়োজনীয় সকল প্রকার সরকারি ও বেসরকারি লাইসেন্সিং এবং ডকুমেন্টেশন সেবা প্রদানে বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে থাকি।
ব্যবসায়িক সেটআপ ও নিবন্ধন (Business Setup) : আমরা কোম্পানি এবং অংশীদারিত্বের অন্তর্ভুক্তি, বিনিয়োগ নিবন্ধন বোর্ড, মূলধন ইস্যুর জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন, পরিবেশগত ছাড়পত্র, আমদানি ও রপ্তানি নিবন্ধন শংসাপত্র, বিদেশী ঋণ অনুমোদন, জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধক সম্পর্কিত কাজের জন্য এক-স্টপ সমাধান প্রদান করি। আমাদের প্যানেলে সরকারী অনুমোদন এবং ছাড়পত্র দ্রুততম সময়ে নিশ্চিত করতে কাজ করেন।
কর্পোরেট ও বিদেশী বিনিয়োগ (FDI) : বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে আমরা বিশেষায়িত কনসালটেন্সি প্রদান করি। বহুজাতিক কর্পোরেশন, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশের আইনি ও বাণিজ্যিক কাঠামোর মধ্যে লেনদেন এবং বিনিয়োগ সংক্রান্ত দাপ্তরিক কার্যাবলীতে আমরা পথনির্দেশনা দিই।
বাণিজ্য ও চুক্তি ব্যবস্থাপনা (Trade & Commerce) : আন্তর্জাতিক ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সাথে যুক্ত একক মালিকানা বা বড় শিল্পগোষ্ঠীর জন্য বাণিজ্যিক চুক্তির সাধারণ শর্তাবলী প্রণয়ন, খসড়া তৈরি এবং আলোচনার মাধ্যমে ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তিতে আমরা সহায়তা করি।
কর ও শুল্ক পরামর্শ (Tax & Customs) : ব্যক্তিগত ও কর্পোরেট কর কাঠামো পরিকল্পনা, ভ্যাট, কাস্টমস, এবং একীভূতকরণ বা অধিগ্রহণের ক্ষেত্রে কর সংক্রান্ত জটিলতা নিরসনে আমরা বিশেষজ্ঞ সেবা প্রদান করি।
প্রকৌশল ও প্রকল্প আইন (Engineering & Project Docs) : ইপিসি (EPC), টার্নকি এবং সরবরাহ চুক্তির খসড়া তৈরি, প্রস্তুতি ও আলোচনায় আমরা পরামর্শমূলক সেবা প্রদান করি। ভূমি অধিগ্রহণ এবং লাইসেন্সিং সম্মতির ক্ষেত্রেও আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি।
ব্যাংকিং ও আর্থিক ডকুমেন্টেশন (Banking Support) : ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য সকল ধরণের সিকিউরিটি ডকুমেন্টেশন, ঋণ চুক্তি এবং সুরক্ষা নথির খসড়া তৈরি ও পর্যালোচনা আমাদের কাজের অন্যতম অংশ। খেলাপি ঋণগ্রহীতাদের নোটিশ প্রস্তুতকরণ এবং সিন্ডিকেটেড ঋণ চুক্তির ক্ষেত্রে আমরা পেশাদার সহায়তা দিই।
বৌদ্ধিক সম্পদ ও বৈচিত্র্য (IPR) : পেটেন্ট, ট্রেডমার্ক, ডিজাইন এবং কপিরাইট নিবন্ধনসহ বৌদ্ধিক সম্পদ সুরক্ষা ও কার্যকর করার ক্ষেত্রে আমাদের ট্র্যাপ রেকর্ড অত্যন্ত সমৃদ্ধ।
শ্রম ও কর্মসংস্থান (Labor & Employment) : কর্মসংস্থান চুক্তির উন্নয়ন, পুনর্গঠন পরিকল্পনা, এবং শ্রম আইনের অধীনে নিয়োগকর্তা ও প্রতিষ্ঠানের নীতি নির্ধারণে আমরা পরামর্শ প্রদান করি।
সম্পত্তি যাচাই (Property Verification) : ব্যাংক এবং ডেভেলপার কোম্পানির জন্য সম্পত্তির মালিকানা যাচাই (Chain of Ownership), স্থানীয় ভূমি রেকর্ড অনুসন্ধান এবং সত্যতা নিশ্চিতকরণে আমরা অভিজ্ঞ।
বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) : আমরা বিশ্বাস করি আদালতের বাইরে বন্ধুত্বপূর্ণ নিষ্পত্তিই ক্লায়েন্টের সময় ও অর্থ সাশ্রয় করে। সালিশ ও মধ্যস্থতার মাধ্যমে যেকোনো ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তিতে আমরা আপনাদের প্রতিনিধিত্ব করি।
যেকোনো ব্যবসায়িক পরামর্শ বা দাপ্তরিক সহায়তা পেতে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত লিখে আমাদের ই-মেইল করুন অথবা আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করুন।

ডিজিটাল ল' অ্যান্ড কনসালট্যান্সি ফার্ম লিমিটেড 

প্রধান কার্যালয় : উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর - ১৭৩০
ই-মেইল : digitallawfirmlimited@gmail.com 
মোবাইল:  ০১৯১০১১২৯৮৩, ০১৯৫৫৩৭৬১৪৯ হেল্পলাইন:: +৮৮০৯৬৯৬১১২৯৮৩