Header Ads Widget


প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে জীবন দিতে হয়েছে জেরিনকে


প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রাণ হারালো ছাত্রী
সংগৃহীত ছবি।


বখাটে যুবকের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে জীবন দিতে হয়েছে মদিনাতুল কোবরা জেরিনকে। সে হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী।

নিহত মদিনাতুল কোবরা জেরিন সদর উপজেলার ধল গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
পুলিশ সুপার জানিয়েছেন, এসএসসি পরীক্ষার্থী মাদিনাতুল কোবরা জেরিনের মৃত্যু প্রথমে সড়ক দূর্ঘটনা মনে করা হলেও মূলত সেটি সড়ক দূর্ঘটনা ছিল না।
একই গ্রামের দিদার হোসেনের ছেলে জাকির হোসেন প্রায়ই জেরিনকে প্রেম প্রস্তাব দিয়ে আসছিল কিন্তু তাতে কোন সাড়া দেয়নি জেরিন। এতে ক্ষিপ্ত হয়ে জাকির তার বন্ধুদের সহযোগিতায় জেরিনকে অপহরণের সিদ্ধান্ত নেয়।
গত রোববার সকালে জেরিন বাড়ি থেকে বের হয়ে সিএনজি দিয়ে স্কুলে যাওয়ার পথের মধ্যে জাকির হোসেন ও তার সহযোগী হৃদয় একই সিএনজিতে উঠে জেরিনকে আবারও প্রেম নিবেদন করে।
জেরিন তাতেও রাজি না হওয়ায় জাকির হোসেন তাকে অপরহরণ করার চেষ্টা করে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে জেরিন সিএনজি থেকে পরে যায়। এতে সে গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয় লোকজন জেরিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সোমবার সকালে সে মারা যায়।
এ ঘটনায় সোমবার রাতে নিহত জেরিনের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। মামলায় জাকির হোসেন ছাড়াও আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
এ ঘটনায় জাকির হোসেনকে আটক করে জিজ্ঞাসাবদ করলে প্রাথমিকভাবে পুলিশের কাছে সে ঘটনার বর্ণনা দেয়। পরে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দিও দেয় জাকির।
জাকিরের দেয়া তথ্য মতে সিএনজি ড্রাইভার নুর আলম ও তার সহযোগী হৃদয়কে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: বর্তমান প্রতিদিন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ